পটুয়াখালী টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ছয়টি সমাপ্ত প্রকল্পের কর্মরত জনবল স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে দেশব্যাপী নেওয়া কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে আজ রোববার থেকে তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। পটুয়াখালী টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।সকাল সাড়ে আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত পটুয়াখালী টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়ে। এ কর্মবিরতি কার্যক্রম আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।