পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ এপ্রিল থেকে আন্ত-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আ ক ম মোস্তফা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি অনুষদের ডিন মো. রবিউল হক, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, প্রক্টর মোহাম্মদ আলী, উপ-রেজিস্ট্রার নাসের সালেহ চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন অনুষদ ও সেমিস্টারের মোট ১২টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে কৃষি অনুষদের সপ্তম সেমিস্টার দল ১-০ গোলে কৃষি চতুর্থ সেমিস্টার দলকে পরাজিত করে।