পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১০-২০১১ শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার ‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১.৩০টা, ‘এ’ ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১.৩০ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ২.৩০টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৪২৫টি আসনের বিপরীতে তিন হাজার ৩৯৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pstu.ac.bd থেকে পরীক্ষার বিস্তারিত তথ্য জানা যাবে।