পটুয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ফিরোজ শাহনেওয়াজ শাকিলকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব আরামবাগ এলাকার নিজ বাসার সামনের সড়কে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকা থেকে বাবু ও বশির নামের দুজনকে আটক করেছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।