পটুয়াখালীতে জঙ্গি সন্দেহে ১৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিঙ্গা জামে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কার্যকলাপে সন্দেহ হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।