পটুয়াখালীতে জামায়াতের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মির্জাগঞ্জ উপজেলা থেকে চারজন; কলাপাড়া, দশমিনা ও বাউফল উপজেলা থেকে ছয়জন এবং গলাচিপা, দুমকি, রাঙ্গাবালী ও সদর উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ১৪ জন সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে গোপনে সংঘবদ্ধ হচ্ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।