পটুয়াখালীতে তারকব্রহ্ম মহানাম-সংকীর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে হিন্দুসম্প্রদায়ের উদ্যোগে তারকব্রহ্ম মহানাম-সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরম প্রেমময় ঠাকুর পরিব্রাজকাচার্য্যের শ্রীশ্রী মদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৩৬তম মহাপ্রয়াণ তিথি, শুক্লাদশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে ১৭ আগস্ট সন্ধ্যায় শহরের পুরান বাজার শ্রীশ্রী মদনমোহন জিঁউর নাট-মন্দিরে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসব অনুষ্ঠানে নাটক, গান, প্রার্থনা, আরতি ও শ্রীমদ্ভগবত গীতা পাঠসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার শৈবাল কান্তি চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশচন্দ্র কর্মকার, অনুষ্ঠান উদ্যাপন কমিটির সভাপতি সন্তোষকুমার দাস, সাধারণ সম্পাদক জগদীশচন্দ্র কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।