পটুয়াখালীতে নৌকাডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট এলাকার পায়রা নদীতে নৌকাডুবিতে অমূল্য বৈদ্য (৫৫) নামের একজন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।নৌকাডুবির সময় নৌকায় থাকা অমূল্যর ভাই বাসু বৈদ্য, এলাকার মিনি রানী, আশিষ কুমার ও সুমন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অমূল্য নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া এলাকার আলগী গ্রামে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ জানান, ফেরির পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে অমূল্যসহ পাঁচ যাত্রীকে বহনকারী নৌকাটি ডুবে যায়। নিখোঁজ অমূল্যকে উদ্ধারে পুলিশের একটি দল কাজ করছে।