পটুয়াখালীতে মে দিবসের বিভিন্ন কর্মসূচী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মে দিবস উপলক্ষে পটুয়াখালীতে ১ মে বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচী পালন করেছে। সকালে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল, জেলা বাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শহরে বর্নাঢ্য র্যালী বের করে। সন্ধ্যায় জেলা রিক্সা শ্রমিক লীগের আয়োজনে স্থানীয় পৌর মিলনায়তনে আলোচনা সভা ও লটারীর ড্র অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা রিক্সা শ্রমিক লীগের সভাপতি আবদুল আজিজ। উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, রিক্সা শ্রমিক লীগের জামাল সর্দার, আবদুল গনি প্রমুখ।