পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিল পর্যালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিল-২০১০ পরীক্ষা-নিরীক্ষাসহ পর্যালোচনা করা হয়েছে। আজ রোববার সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী।বৈঠকে বিলটির বিভিন্ন দফা, উপদফায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জনের সুপারিশসহ জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন করা হয়।বৈঠকে কমিটির সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরী, হায়াতোর রহমান খান ও মোল্লা জালাল উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বাসস