পণ্যে হিটলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের রাজধানী তাইপের একটি চেইন শপের সবগুলো শাখায় জার্মানির সাবেক স্বৈরশাসক হিটলারের মতো দেখতে কার্টুন-সংবলিত চাবির রিং ও অন্যান্য জিনিস বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাইপেতে ইসরায়েলি দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কালচার অফিস। সেখানকার এক কর্মকর্তা গতকাল বলেন, হিটলারের মতো একজন স্বৈরশাসকের প্রতিকৃতি এভাবে জিনিসপত্রে তুলে ধরাটা দুঃখজনক। এএফপি