পতিত জমি উদ্ধার করে রাষ্ট্রীয় জনকল্যাণে দেওয়া হবে: ভূমিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম বলেছেন, ‘অবৈধভাবে ভূমি দখলকারীদের কবজায় থাকা পতিত জমি রাষ্ট্রীয় জনকল্যাণে বন্দোবস্ত দেওয়া হবে।’আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ক্যানসার সোসাইটির ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এ কথা বলেন।ভূমিমন্ত্রী আরও বলেন, মানুষ নিরক্ষরতা ও পুষ্টিহীনতা থেকে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। দেশের শতকরা ২০ ভাগ মানুষ নাগরিক-সুবিধা থেকে বঞ্চিত। অন্যদিকে কিছু মানুষ অবৈধভাবে জমি দখল করছে। রাষ্ট্র তাদের কাছ থেকে এসব জমি উদ্ধার করবে।