পত্রিকা বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রিকা বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। পত্রিকা বহন করছে এমন যেকোনো ধরনের গাড়ি দেশের যেকোনো প্রান্তে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ গতকাল রোববার এ কথা বলেন। তিনি বলেন, পত্রিকার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নিন্দা জানায়। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। হরতালের সময় ওষুধের দোকান, রেস্তোরাঁ খোলা থাকবে। ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা থাকবে না। সাম্প্রতিক সময়ে হরতালের দিন দেশের বিভিন্ন স্থানে পত্রিকা বহনকারী গাড়িতেও হামলা-ভাঙচুর চালানো হয়। অনেক এলাকায় পত্রিকার বান্ডিলে অগ্নিসংযোগ করে হরতাল-সমর্থকেরা। এমন পরিস্থিতিতে বিএনপির যুগ্ম মহাসচিব এ কথা বলেন।