পত্রিকায় আগুন ভাঙচুর, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক অবরোধ, রেললাইন ও বিভিন্ন পত্রিকায় আগুন এবং গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নোয়াখালীতে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। তবে একই দিন কুড়িগ্রামে আধা বেলা হরতাল পালিত হয়েছে অনেকটাই শান্তিপূর্ণভাবে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মো. শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে দুটি জেলায় ওই হরতাল আহ্বান করা হয়।নোয়াখালী শহরের মাইজদী বাজার, দত্তেরহাট, ফকিরপুরসহ বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ১৮ দলের নেতা-কর্মীরা পিকেটিং করেন। মাইজদী কোর্ট স্টেশনের সামনে রেললাইনে আগুন দিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকেরা। পিকেটিংকালে গতকাল শহর থেকে দুজনকে এবং আগের রাতে বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।হরতালে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় রিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল করেনি। সকাল ১০টায় পিকেটাররা শহরের বিশাল সেন্টারের সামনে দুটি রিকশা ভাঙচুর করে। সেনবাগের সেবারহাটে একটি পিকআপ ভ্যান ও একটি ম্যাক্সি ভাঙচুর করা হয়।সকাল সাড়ে আটটার দিকে সোনাইমুড়ীর কলেজ গেট এলাকায় সংবাদপত্রের গাড়ি থেকে নয়া দিগন্ত, আমার দেশ ও সংগ্রাম ছাড়া অন্য পত্রিকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়।বেলা ১১টায় বিএনপির নেতা-কর্মীরা শহরে মিছিল শেষে পৌরসভা কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, আবু নাছের, আমিনুল ইসলাম, আবদুল মোতালেব, ভিপি জসিম উদ্দিন ও ছাত্রদলের নুরুল আমিন বক্তব্য দেন।বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে শহরে হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গণজাগরণ মঞ্চে সমাবেশে সাংসদ বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান।এদিকে কুড়িগ্রামে আধা বেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। যানবাহন তেমন চলাচল করেনি। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। কুড়িগ্রাম রুহুল কবির রিজভীর নিজ জেলা।হরতালের বিপক্ষে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১১টার দিকে সাংসদ মো. জাফর আলীর নেতৃত্বে পুরাতন শহরের কালীবাড়ি মোড় থেকে জেলা আওয়ামী লীগ একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়। এর আগে ছাত্রলীগ ও যুবলীগ পৃথক মিছিল বের করে।