পথচারী চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চেয়েও গাড়িবহুল বিভিন্ন শহরে পথচারী ও সাইকেল আরোহীদের প্রতি যথেষ্ট দৃষ্টি দেওয়া হয়, অথচ ঢাকা ক্রমেই হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকা শহরের অনেক অংশে শোভন পার্শ্বপথ থাকলেও দখল, বস্তি নির্মাণ ও হকারের কারণে সেসব অস্তিত্বহীন হয়ে পড়েছে।ঢাকার মতো শহরে তীব্র গরম আর প্রবল বৃষ্টিপাতের কারণে হাঁটার চেয়ে যান্ত্রিক পরিবহনই অনেকের পছন্দনীয়। এ কারণে অধিক হারে লোকে প্রাইভেট গাড়ি ও জনপরিবহনমুখী হয়ে উঠছে। বিশেষ করে, বহু নারী সমস্যাসংকুল ও অপরাধপ্রবণ এলাকায় হাঁটার চেয়ে জনপরিবহনই বেশি পছন্দ করেন।দেখা যায়, গার্মেন্টসের নারী শ্রমিকেরা পুরুষদের হয়রানি এড়াতে ফুটপাত এড়িয়ে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করেন।জুতসই ল্যান্ডস্কেপ ডিজাইনসহ পথচারীদের জন্য রাস্তার নকশা ঠিক থাকলে সেই জায়গার মূল্য চোখে পড়বে এবং লোকে স্বেচ্ছায় তা ব্যবহারে অনুপ্রাণিত হবে।চলাচলের স্থানে অন্য নগরবাসীর উপস্থিতি নিরাপত্তা ও বিশ্বাসের বোধ জাগায় এবং সেই সঙ্গে মানুষের দৃশ্যমানতা ও অসাম্প্রদায়িক সজীবতা, সামাজিক গুরুত্ব ও আন্তসম্প্রদায় আস্থাও জোগায়।পথচারীবান্ধব শহরের জন্য—প্রথমত, দিনের কোন সময়ে শহরের কোন অংশ জনাকীর্ণ হয়ে ওঠে, সেটা জানতে হবে। দ্বিতীয়ত, অবকাঠামোর স্থানীয় লে-আউট ও পথচারীদের চলাচলের পথ জরিপ করার পাশাপাশি দেখতে হবে, সেগুলোর ভৌত কাঠামো ও আশপাশের সংযোগস্থানের পক্ষে জায়গাটি সুগম কি না। তৃতীয়ত, দিনের বিভিন্ন সময়ে পথচারীদের কোন দলটি কোন উদ্দেশ্যে সেটা ব্যবহার করছে; জায়গাটি আবাসিক নাকি বাণিজ্যিক, তা চিহ্নিত করতে হবে। চতুর্থত, সিটি করপোরেশনের মাধ্যমে কঠোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, যার সঙ্গে ফুটপাতের ক্ষয় ও নিরাপত্তা নিয়ন্ত্রণ-জ্ঞানের সম্পর্ক রয়েছে।রাস্তার অবস্থার উন্নয়ন ও নেটওয়ার্কের নতুন বিন্যাসের মাধ্যমে আমাদের সড়ক-ব্যবস্থাকে পথচারীদের পছন্দের বিষয়ে পরিণত করা যায়। পথচারীদের প্রবেশাধিকার যেখানে বিঘ্নিত, সেখানে জুতসই বিকল্প হতে পারে বিভিন্ন কাঠামো ভেঙে ভিন্ন জায়গায় পুনর্বিন্যস্ত করা।আসুন, ফুটপাতগুলোকে আমরা এমনভাবে আকর্ষণীয় করে তুলি, যাতে গাড়ি গ্যারেজে রেখে আমাদের হাঁটতে ইচ্ছা করে। আসুন, আমরা দায়িত্ববান ও যত্নশীল সমাজের বিকাশ ঘটাই।১. যেসব রাস্তায় রিকশা চলাচল নিষিদ্ধ, সেখানে অবশ্যই পর্যাপ্ত সাইডওয়াক ও সঠিক পথচারী পারাপারের ব্যবস্থা থাকতে হবে। মনে রাখতে হবে, প্রবীণ, শিশু, প্রতিবন্ধী ও অন্তঃসত্ত্বা নারীর কথা বিবেচনা করলে ফুটওভারব্রিজ কোনো শোভন সমাধান নয়। রাস্তার নিরাপত্তার বিচারে জেব্রা ক্রসিংয়ের মতো পথচারী পারাপারের নকশা ট্রাফিক সিগন্যালের সঙ্গে পর্যায়ক্রমিক হতে হবে। বিশেষ কিছু গলিপথে সঠিক সাইনবোর্ড ও প্রবেশ-সংকেতের মাধ্যমে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করে বিশেষ রোড নেটওয়ার্কের ব্যবস্থা করা যেতে পারে। জনচলাচল পথের আশপাশে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা ও টোলভিত্তিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন।২. রাস্তার ধার ঘেঁষে নির্মিত বাড়িগুলোকে সাইডওয়াকের জন্য জমি ছেড়ে দিতে হবে, নয়তো ছাউনিঅলা হাঁটাপথ বা আর্কেডের ব্যবস্থা করতে হবে।৩. ক্লান্ত পথচারীদের বসার জন্য এবং আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনসহ রাস্তা বরাবর ল্যান্ডস্কেপিংকে প্রাধান্য দিতে হবে। বাইরে হাঁটার প্রধান প্রতিবন্ধক তীব্র রোদের আঁচ কমাতে গাছপালা ও ছাউনি ব্যবহার করা যেতে পারে।৪. যেখানে-সেখানে গাড়ি পার্কিং, মালামাল রাখা বা সাইনবোর্ডের মতো প্রতিবন্ধকতা তৈরির জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার।৫. ফুটপাতে উপচে পড়া পানির সমস্যা মোকাবিলায় ড্রেনেজ ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা মেরামতের মতো নানা ব্যবস্থা বিবেচনা করতে হবে। পানি বয়ে যাওয়ার জন্য সঠিক ঢালসহ নিরাপদ কংক্রিটের পেভমেন্টের ব্যবস্থা করতে হবে।৬. পথচারী এলাকার জন্য সৌরশক্তিচালিত আলোর ব্যবস্থা করা যেতে পারে। নির্দিষ্ট কিছু জায়গায়, যেমন সংকীর্ণ গলিতে—যেখানে অপরাধের মাত্রা খুব বেশি—আলোর ব্যবস্থা করতে হবে।৭. যেসব ফুটপাতে পর্যাপ্ত পরিসর আছে, কেবল সেসব জায়গাতেই হকারদের বসার অনুমোদন দিতে হবে। রাস্তায় বসবাসকারীদের জন্য রাতের আশ্রয়ের কথাও এ ক্ষেত্রে ভাবতে হবে।৮. কোনো কোনো এলাকাকে আকর্ষণীয় করে তোলার জন্য চমকপ্রদ স্থান, প্রাকৃতিক অঞ্চল ও স্মৃতিসৌধ এবং শিল্পকর্ম, ভাস্কর্য ও অন্যান্য দৃষ্টিনন্দন বস্তুকে কাজে লাগানো যায়। এলাকা বিশেষে সুগম্য প্রবেশপথসহ সংগঠিত বাজার ও দোকানপাট স্থাপন করা যায়, যাতে পথচারীরা থেমে আরামে কেনাকাটা করতে পারে।৯. রাস্তা ও পেভমেন্ট বিশদ ও সঠিক নকশার হতে হবে। বর্তমান ফুটপাতের কিনারা ও ঢাল অবিরাম হাঁটার উপযুক্ত নয়।অবশ্য বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক পরিবর্তন এবং শিক্ষা, পেশা ও অন্যান্য কর্মকাণ্ডের ভেতরে সামাজিক সহযোগিতার ফলে হাঁটার মনোভাবে ধীরে ধীরে পরিবর্তন আসছে। তরুণ প্রজন্ম প্রবীণদের স্থান অধিকার করার সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরের নিয়ন্ত্রিত বলয় থেকে বের হয়ে আসছে এবং হাঁটা বা সাইকেল চালানোর মতো স্থিতিশীল উপায় কাজে লাগাচ্ছে।[email protected]ফারিয়া ইব্রাহিম: পোস্ট গ্র্যাজুয়েট, আরবান প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, দ্য রয়েল ইনস্টিটিউড অব টেকনোলজি, স্টকহোম, সুইডেন। এস হক: স্থপতি।