পথনাট্যোৎসবে ৪৭টি দলের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জাতীয় পথনাট্যোৎসবে অংশ নিচ্ছে ঢাকাসহ সারা দেশের ৪৭টি নাটকের দল। সপ্তাহব্যাপী এই উৎসব আজ থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। প্রতিদিন নাটক শুরু হবে বিকেল চারটায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ঝুনা চৌধুরী বলেন, ‘সাধারণত পথনাটকগুলো করা হয় সমসাময়িক বিষয় নিয়ে। সঙ্গে প্রাধান্য পাবে যুদ্ধাপরাধ বিষয়টি। আমরা এখন পথনাটককে সারা দেশে ছড়িয়ে দিয়েছি। সারা দেশে কিছু ভালো পথনাটক আছে, আমরা সেখান থেকে কিছু নাটককে এই উৎসবের জন্য আমন্ত্রণ জানিয়েছি।’