পথশিশুদের ঈদ উৎ সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎ সা প্রদান কক্ষে ব্রাদার লুসিও ও তাঁর দল চিকিৎ সাদলকে সহায়তা করছেন। তা ঘুরে ঘুরে দেখছেন মিলি রহমান। ৯ সেপ্টেম্বর সকালে নটর ডেম কলেজে দেখা গেল এমন দৃশ্য। এখানে বসেছিল ‘ঈদ উৎ সব’। গত ৩১ আগস্ট ছিল ঈদুল ফিতর। এর আট দিন পর বসেছে ঈদ উৎ সব। ব্যাপারটা বেখাপ্পা মনে হতে পারে যে-কারও কাছে। তবে উৎ সবটা ছিল তাদের জন্য, যাদের ঈদের দিনও কাটে পথে পথে। অর্থাৎ নগরের পথশিশুদের নিয়ে ছিল এই উৎ সব। একটু আদর-আপ্যায়নে ঈদের খুশিতে তাদের মন ভরিয়ে দিতে আয়োজনটা করেছিল ব্রাদার লুসিওর ‘পথশিশু সেবা সংগঠন’।ঈদের জন্য মা-বাবারা যেভাবে সন্তানদের চুল ছাঁটিয়ে আনেন, ঈদের দিন সকালে গোসল করিয়ে নতুন জামাকাপড় পরান, তেমনই ব্যবস্থা ছিল ঈদ উৎ সবে। পথশিশুদের চুল ছাঁটার দায়িত্বে ছিল সাভারের ‘ডার্চ শাহলম ফ্যামিলি দল’। লতা ও তাঁর দলের কাজ ছিল শিশুদের নতুন কাপড় দেওয়া। লুবনা তাঁর দল নিয়ে পরম মমতায় শিশুদের গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দিচ্ছেন। জনি, জন, জ্যাকলিন ও সাজিদ তাঁদের দল নিয়ে ছবি আঁকা, কাগজ কেটে খেলনা তৈরি করা শিখিয়েছেন শিশুদের।শিশুরা খেলাপ্রিয়। তাই ঈদ উৎ সবে খেলাধুলা থাকবে না, তা কি হয়? দুপুরের দিকে ব্রাদার লুসিওর নেতৃত্বে সব শিশু খেলাধুলায় অংশ নেয়। দুপুরে খাবারে ছিল ভাত, সবজি ও মাংস। খাবার শেষে শিশুদের নিয়ে আবার অনুষ্ঠান শুরু হয়। বিকেলে ব্রাদার লুসিওর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পথশিশুরা এতে গান ও নাটক পরিবেশন করে। জাদুশিল্পী উলফাত কবিরের জাদু প্রদর্শনে শিশুরা বেশ আনন্দ পায়।পুরো আয়োজনের পেছনে যে মানুষটি মূল ভূমিকা পালন করেছেন, তিনি ব্রাদার লুসিও। পথশিশুদের সম্বোধন ‘লুসি ভাই’য়ের আড়ালে তাঁর আসল নাম ব্রাদার লুসিও বেনিনাথি। ইতালি থেকে এসে এ দেশের পথশিশুদের নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন তিনি। পথশিশুদের জীবন সুস্থ-সুন্দর করতে তিনি গড়ে তুলেছেন পথশিশু সেবা সংগঠন। বেশ কিছু স্বেচ্ছাসেবক নিয়ে চলছে তাঁর এই সেবা সংগঠন। নগরের বিভিন্ন জায়গায় আছে পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য পরিচর্চা, বিনোদন ও স্বভাব উন্নয়নকেন্দ্র। আগারগাঁওয়ের বস্তিতে আছে ব্রাদার লুসিওর ডেরা। তিনি স্বপ্ন দেখেন, একদিন পথশিশু বলে কেউ থাকবে না।