পথে হল দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাওয়ালার ক্রিকেট দর্শন...ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বসানো বড় টেলিভিশনে খেলা উপভোগ করছেন অনেকেই। বাংলাদেশ কিংবা অন্য কোনো বড় দলের খেলা থাকলে আগ্রহী দর্শকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু সেদিন খেলা চলছিল কেনিয়া আর কানাডার। তাই কাজকর্ম ফেলে অন্যরা আর হাজির হননি খেলা দেখতে। ক্লান্ত দুপুরে অন্য দর্শকদের ভিড় না থাকলেও কয়েকজন রিকশাচালক আয়েশ করে খেলা দেখতে লাগলেন। তাঁদের বসার ভঙ্গি আর খেলা দেখার মনোযোগ দেখে মনে হচ্ছিল ক্রিকেটটা তাঁরা ভালোই বোঝেন। রিকশাচালকদের খেলা দেখার ভঙ্গি ক্যামেরাবন্দী করেছেন সাজিদ হোসেন।ঝুলন্ত শিক্ষার্থী!বাসের পাদানিতে ঝুলতে থাকা যাত্রীদের দেখে মনে হতে পারে এটি কোনো ব্যস্ত সড়কের লোকাল বাসের ছবি। তবে এটি কোনো সাধারণ পরিবহনের চিত্র নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিত্যদিনের বাসে চড়ার চিত্র এটি। শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় অপর্যাপ্ত পরিবহনসেবা হওয়ায় এই ভোগান্তি যেন নিত্যসঙ্গীতে পরিণত হয়েছে। বাসের বাইরে সামনের অংশে বসে ও এর পেছনে ঝুলে থাকা শিক্ষার্থীরা পড়তে পারেন বড় ধরনের দুর্ঘটনায়।টিএসসি মোড় থেকে শুরু করে বাংলামোটর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ বাসটির পিছু নিয়ে তাতে ঝুলে থাকা শিক্ষার্থীদের ছবি তুলেছেন সাহাদাত পারভেজ।