পথের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ পথে কি হেঁটে গেছ তুমি? কোনো গন্ধ ছড়িয়েছ তপ্ত আহ্বানে?তোমার পায়ের চিহ্নে প্রতিবেশ প্রলুব্ধ হয়েছে। কোন রঙে জাগিয়েছ বর্ণহীন বাতাসের—ঘুম-মগ্ন মুহূর্তগুলোকে? ধূলিতে ধূলিতে দেখি ত্রস্ত আলোড়নতার অণু-পরমাণু নেচে নেচে বারবার নিজেকে ভেঙেছে। কোনো কি মহিমা ছিল সাধারণ হাঁটার ভঙ্গিতেকোনো কি ব্যঞ্জনা ছিল সহজ হাসিতেসে রহস্য উন্মোচনে সচকিত কবিদের বিচ্ছিন্ন মস্তক। এ পথের ইতিহাসে তোমার গমনকথা লেখা আছে অদৃশ্য উল্লাসেদিগ্ভ্রান্ত পথিকের হাহাকারে, দীর্ঘ নিঃশ্বাসে।