পদ ছাড়তে আইএমএফ প্রধানের ওপর চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএমএফ প্রধানের পদ ছাড়ার জন্য সংস্থাটির গ্রেপ্তার হওয়া ব্যবস্থাপনা পরিচালক দমিনিক স্ত্রস কানের ওপর ভেতরে-বাইরে চাপ বেড়েই চলেছে।এক নারী হোটেলকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে ১৪ মে নিউইয়র্ক পুলিশ কানকে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আটক ও পরে গ্রেপ্তার করে। আদালত কানের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আইএমএফের দুজন বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংস্থাটির বোর্ড কর্মকর্তারা কারাগারে কানের সঙ্গে যোগাযোগ করবেন। এ অবস্থায় কান তাঁর দায়িত্ব চালিয়ে যেতে তিনি ইচ্ছুক কি না, সে বিষয়ে তাঁরা জানতে চাইবেন। তবে আইএমএফের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে কানের পদত্যাগই উত্তম। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গেইথনার গতকাল মঙ্গলবার সংস্থাটিতে একজন মধ্যবর্তী প্রধান নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ মামলার বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমি বলব, তিনি আর প্রতিষ্ঠান পরিচালনার অবস্থানে নেই।’ মার্কিন ডেমোক্রেটিক সিনেটর জন কেরি এ ঘটনাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। অস্ট্রিয়ার অর্থমন্ত্রী মারিয়া ফেক্টার আইএমএফের প্রধান কানকে পদত্যাগ করতে বলেছেন। তিনি বলেছেন, ‘এই পরিস্থিতিতে তাঁর চলে যাওয়া উচিত। তা না হলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে।’স্পেনের অর্থমন্ত্রী এলিনা সালগাদো বলেছেন, ‘প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তাই আইএমএফের প্রধানকে তাঁর সরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।