পদত্যাগ করতে পারেন জারদারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। আজ বুধবার মার্কিন পত্রিকা ‘দ্য ক্যাবল’ এমনটাই দাবি করেছে। পত্রিকাটির বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের ডন অনলাইন।দ্য ক্যাবল বলছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য জারদারি দুবাই গেছেন। আজ তাঁর অ্যানজিওপ্লাস্ট করা হতে পারে। আর তাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি।সাবেক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়েছে, গত সোমবার রাতে আসিফ আলী জারদারি ‘মাইনর হার্ট অ্যাটা’কে আক্রান্ত হন এবং রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দুবাই যান বলে যুক্তরাষ্ট্রের কাছে খবর আছে।প্রতিবেদনে আরও দাবি করা হয়, ন্যাটোর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট যখন জারদারিকে ফোন করেন তখন তাঁর কথাবার্তা ‘অসংলগ্ন’ বলে মনে হচ্ছিল। এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাংসদ ও সিন্ধুর তথ্যমন্ত্রী শাজিয়া মারি প্রেসিডেন্ট জারদারি পদত্যাগ করতে পারেন, এমন খবর প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই দুবাই গেছেন।