পদত্যাগ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার জের ধরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আবদুল কাইয়ুম জাতোই। তিনি গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সেনাবাহিনী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন।জাতোই বলেন, পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার জন্য টাকা দেওয়া হয়; রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য নয়।'তঁার এ মন্তব্য গতকাল দিনভর পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়। এ ঘটনার পর আজ রোববার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি জাতোইকে তঁার মন্তব্যের ব্যাপারে কারণ দর্শানোর সমন জারি করেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি পদত্যাগ করেন।আবদুল কাইয়ুম জাতোই ওই সংবাদ সম্মেলনে বলেছিলেন, দেশের মানুষের কষ্টের টাকায় বেনজির ভুট্টো ও নওয়াব বুগতিকে মারার জন্য আমরা সেনাবাহিনীকে পোশাক ও বুট জুতা দিই না।'পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ২০০৭ সালের ডিসেম্বরে এক নির্বাচনী প্রচারণার সময় আততায়ীর গুলিতে নিহত হন। অন্যদিকে বেলুচিস্তানের উপজাতি নেতা নওয়াব আকবর বুগতি ২০০৬ সালে সরকারি বাহিনী ও উপজাতি জঙ্গিদের মধ্যে সংষর্ষের সময় নিহত হন। পাকিস্তানের ৬৩ বছরের ইতিহাসে সেনাবাহিনী দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ১৯৫৮ সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান, ১৯৭৭ সালে জেনারেল জিয়াউল হক ও ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচিত সরকারকে উৎত করে ক্ষমতা দখল করেন। এঁরা তিনজনেই ছিলেন সেনাবাহিনীর প্রধান। ১৯৬৯ সালে তীব্র গণঅভু্যত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান সে সময়কার সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন। ইয়াহিয়ার হঠকারি কার্যকলাপের সূত্র ধরেই পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালায়। যার ফলে পাকিস্তান ভেঙে যায়। জন্ম হয় স্বাধীন-সার্বভেৌম বাংলাদেশের।সম্প্রতি গণমাধ্যমে গুজব উঠেছে, বন্যা মোকাবিলায় ব্যর্থ বর্তমান সরকারের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী অভু্যত্থান ঘটাতে পারে। তবে অনেক বিশে্লষক মনে করেন, এ মুহূর্তের পারিপার্শ্বিক পরিস্থিতিতে অভু্যত্থান ঘটানো প্রায় অসম্ভব। বিবিসি