পদত্যাগ করেছে ফিলিস্তিনের মন্ত্রিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের মন্ত্রিসভা পুনর্বিন্যাসের লক্ষ্যে আজ সোমবার পদত্যাগ করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে বর্তমান প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ নতুন মন্ত্রীদের নির্বাচন করবেন।ফিলিস্তিনের রাজনৈতিক এক সূত্র জানিয়েছে, সরকার গঠনে ব্যাপক পরিবর্তন আসবে। অন্য আরেক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভা গঠনে ফাইয়াদ শিগগিরই বিভিন্ন অংশের সঙ্গে আলোচনায় বসবেন। তবে নতুন মন্ত্রিসভায় বর্তমান কয়েকজন মন্ত্রী বহাল থাকবেন।মিসরে হোসনি মোবারকের পতনের পর পরই ফিলিস্তিনের পক্ষ থেকে মন্ত্রিসভা পুনর্বিন্যাসের এ পদক্ষেপ এল। ফাইয়াদ ও তাঁর দল ফাতাহ দীর্ঘদিন ধরে মন্ত্রিসভা পুনর্বিন্যাসের দাবি জানিয়ে আসছিল।বর্তমানে ফিলিস্তিনি মন্ত্রিসভায় ২৪টি পদের মধ্যে কাজ করছেন মাত্র ১৬ জন। আবার তাঁদের মধ্যে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ রয়েছে।ফিলিস্তিনি কর্তৃপক্ষ গত শনিবার ঘোষণা করেছে, আগামী সেপ্টেম্বরে নতুন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে হামাস এ ঘোষণা প্রত্যাখ্যান করে বলেছে, তারা নির্বাচনে অংশ নেবে না এবং ওই নির্বাচনের ফলকে স্বীকৃতিও দেবে না।