পদত্যাগ না করে মেয়র পদে নির্বাচন করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের ক্ষেত্রে মেয়র পদে থেকে পদত্যাগ করে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনের এই পরিপত্রের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয় গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে পৌরসভা আইনের ওই বিধান কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিট আবেদনকারী পক্ষের আইনজীবী এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এর ফলে মেয়র পদে থেকে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন।’জানা যায়, নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর একটি পরিপত্র জারি করে। এর ৩ নম্বর বিধিতে পৌরসভা আইনের বরাত দিয়ে বলা হয়, লাভজনক পদে অধিষ্ঠিত থেকে কেউ পৌর নির্বাচনে অংশ নিতে পারবে না। এর বৈধতা চ্যালেঞ্জ করে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান শহীদ কামাল চৌধুরী হাইকোর্টে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে আদেশ দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে এ এম আমিন উদ্দিন ও মুন্সি মনিরুজ্জামান এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল মামলা পরিচালনা করেন।