পদবি ব্যবহারের অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের নামের পদবি ব্যবহারের অধিকার চেয়ে সরকারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন জাপানের এক নারী। ৭৫ বছর বয়সী কিয়োকো সুকামোতো জীবনে দীর্ঘ ৫০ বছর নিজের নামের সঙ্গে স্বামীর পদবি ব্যবহার করে পার করে দিয়েছেন। কিন্তু এখন তিনি আর পারছেন না। অন্তত মৃত্যুর পর কবরে যাতে নিজের নামের পদবি থাকে, তা নিশ্চিত করতে সরকারের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন তিনি। তাঁর মতো অন্তত আরও চারজন নারী আগামী মাসের শুরুতে এ ধরনের মামলা করবেন বলে জানা গেছে। রয়টার্স