পদাতিকের ‘রবিসন্ধ্যা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদাতিক নাট্য সংসদ আয়োজন করেছে ‘রবিসন্ধ্যা’। বাংলাদেশে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান ও আবৃত্তি পরিবেশন করবে পাপিয়া সারোয়ার, লায়লা আফরোজ, নার্গিস চৌধুরী ও ফাহিম হোসেন চৌধুরী। শেষে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক সে। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। আগামী ৯ ডিসেম্বর ভারতের ত্রিপুরার মহাকরণ বিনোদন সংস্থার নাট্যোৎসবে সে নাটকটির দুটি প্রদর্শনী হবে।