পদার্থ বিজ্ঞানের চেনা তত্ত্বের রহস্য উন্মোচনের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিপারমাণবিক কণা নিয়ে গবেষণা করতে গিয়ে প্রকৃতিতে কণার মৃত্যুর দুর্লভ ঘটনা আবিষ্কার করেছেন গবেষকরা। এ ঘটনাকে পদার্থ বিজ্ঞানের প্রচলিত সুপারসিমেট্রি (এসইউএসওয়াই) বা বিশেষ প্রতিসাম্য তত্ত্বের বিপরীত মত হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিজ্ঞানীদের প্রত্যাশা, যে গবেষকেরা লার্জ হাড্রন কোলাইডার (এলএইচসি) নিয়ে কাজ করছেন, তাঁরা নতুন আবিষ্কারকে তত্ত্বায়িত করবেন। এলএইচসি হলো এক ধরনের বৃহত্ চুল্লি। এখানে বিপরীত দিকে ছোটা অতিপারমাণবিক কণার মধ্যে সংঘর্ষ ঘটিয়ে ফলাফল পর্যবেক্ষণ করা হয়।প্রচলিত অতিপারমাণবিক তত্ত্ব বা স্টান্ডার্ড মডেলের অনেক ধরনের অসামঞ্জস্যতাকে ব্যাখ্যা করা হয় এসইউএসওয়াইয়ের মাধ্যমে। বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি কিয়োটোতে অনুষ্ঠিত এইচসি ফিজিক্স সম্মেলনে যে নতুন পর্যবেক্ষণ ফল হাজির করা হয়, তার সঙ্গে এসইউএসওয়াইয়ের প্রচলিত তত্ত্বের মিল খুব সামান্যই।লার্জ হাড্রন কোলাইডার বিউটি (এলএইচসিবি) প্রকল্পে যুক্তরাজ্যের অংশগ্রহণকারী দলের মুখপাত্র অধ্যাপক ক্রিস পার্ক বিবিসিকে বলেন, ‘সুপারসিমেট্রি হয়তো মৃত নয়, কিন্তু নতুন আবিষ্কার নিশ্চিতভাবে এটিকে হাসপাতালে পাঠিয়েছে।’ বিভিন্ন কণার পারস্পরিক সহাবস্থানকে তত্ত্বায়িত করে থাকে সুপারসিমেট্রি।প্রচলিত মডেলে ছায়াপথ যে গতিতে ঘোরার কথা, স্বাভাবিকভাবে ছায়াপথ তার চেয়ে বেশি গতিতে ঘোরে। পদার্থবিজ্ঞানীদের ধারণা, চেনা কণার মতো ছায়াপথগুলোতে অদৃশ্য, অজানা ডার্ক ম্যাটার বা গুপ্ত কণা বা ঈশ্বর কণার অস্তিত্ব আছে। এ কারণে ছায়াপথগুলোর যে ভর আমরা পরিমাপ করি, কার্যত সেগুলোর ভর তার চেয়ে অনেক বেশি এবং হয়তো এ কারণে সেগুলোর ঘূর্ণন গতিও বেশি। এলএইচসিবি নিয়ে কাজ করছেন এমন গবেষকেরা এ ধারণা নিয়ে অনেক কাজ করেছেন। বিস মেসন নামের একটি কণা কীভাবে ভেঙে মিউয়োন নামের দুটি কণায় পরিণত হয়, সেটি বিজ্ঞানীরা মেপে দেখার চেষ্টা করেছেন। কণার ভাঙন এই প্রথমবার পর্যবেক্ষণ করা হলো। গবেষক দল হিসাব করে দেখেছে, বিস মেসনের প্রতি ১০০ কোটিবার ভাঙনে মাত্র তিনবার উল্লিখিত ভাঙন হয়। বিজ্ঞানীরা বলছেন, যদি বিশেষ কণার অস্তিত্ব থাকত, তবে এ ধরনের ভাঙনের হার বাড়ত। এ পরীক্ষাটি ছিল সুপারসিমেট্রির জন্য একটি সুবর্ণ সুযোগ। আর এর মধ্য দিয়েই এই জনপ্রিয় তত্ত্বটির সমাপ্তি হতে যাচ্ছে। ক্যামব্রিজের এলএইচসিবি দলের প্রধান অধ্যাপক ভ্যাল গিবসন বলেন, নতুন ফলাফল সুপারসিমেট্রির সমর্থক এমন অধ্যাপকদের ছোটাছুটির মধ্যে ফেলে দিয়েছে।যদি সুপারসিমেট্রি তত্ত্ব ডার্ক ম্যাটারের বা ঈশ্বর কণার অস্তিত্বের ব্যাখ্যা দিতে না পারে তবে প্রচলিত তত্ত্বের বিকল্প খুঁজেতে হবে। যে গবেষকেরা এত দিন নিউ ফিজিক্স বা নয়া পদার্থ বিজ্ঞানের পেছনে ছুটছিলেন, তাঁরা কার্যত অন্ধকারের পথে হাঁটছেন। গবেষক দলের সদস্য ও ক্যামব্রিজের পদার্থবিজ্ঞানী মার্ক অলিভার বাটলার বলেন, ‘যদি নয়া পদার্থবিজ্ঞানের অস্তিত্ব থেকেই থাকে, তবে তা আছে প্রচলিত মডেলের মধ্যেই।’নতুন ফলাফল ঈশ্বর কণার অস্তিত্বকে অস্বীকার করছে না। কিন্তু অধ্যাপক পার্কারের মতে, ঈশ্বর কণা ‘গুপ্ত স্থান থেকে বেরিয়ে আসছে’। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক জন এলিসের মতো সুপারসিমেট্রির সমর্থকেরা বলছেন, নতুন ফলাফল সুপারসিমেট্রি তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এলিস বলেন, ‘সত্যি বলতে কি, বিষয়গুলো সুপারসিমেট্রির মডেলের ভেতরের কথা। আমি এগুলোকে নিয়ে একেবারেই চিন্তিত নই।’