পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন দুই রাশিয়ান বিজ্ঞানী
পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন দুই রাশিয়ান বিজ্ঞানী আন্দ্রেই গেইম ও কনস্টেনটিন নভোসেলোভ। আজ মঙ্গলবার স্টকহোম থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে গেইম নেদারল্যান্ডের এবং নভোসেলোভ যুক্তরাজ্য ও রাশিয়ার দ্বৈত নাগরিক। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে কর্মরত।রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্স জানিয়েছে, গবেষণার মাধ্যমে সর্বপ্রথম গ্রাফিনির দ্বিমাত্রিক বিষয়টি বের করায় তাঁদের এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। গতকাল সোমবার চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের গবেষক রবার্ট এডওয়ার্ডস। টেস্টটিউব শিশুর জন্মপদ্ধতি উদ্ভাবন করায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডওয়ার্ডসকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ১৯৭৮ সালে সর্বপ্রথম জন্মগ্রহণ করা টেস্টটিউব শিশু লেসলি নোবেলবিজয়ী এডওয়ার্ডসকে অভিনন্দন জানিয়েছেন। বর্তমানে লেসলিও একজন মা এবং তিনি স্বাভাবিকভাবেই সন্তান জন্ম দিয়েছেন। দ্যা হিন্দু