পদোন্নতির অনিয়ম দেখতে সংসদীয় উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে যোগ্যতা থাকা সত্ত্বেও জনপ্রশাসনে অনেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়নি—বিভিন্ন মাধ্যমে এমন অভিযোগ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। তাই পদোন্নতির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করতে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে।সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এ বি এম গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির অন্য সদস্যরা হলেন—বরকতউল্লা বুলু, এম এ মান্নান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও মো. আবু তালহা।সংসদ সচিবালয় সূত্র জানায়, পদোন্নতি না পাওয়ার কারণ এবং যোগ্যতা থাকার পরও পদোন্নতি পাননি, এমন কোনো কর্মকর্তা আছেন কি না, উপকমিটি তা-ও তদন্ত করে দেখবে। ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার জন্য উপকমিটিকে বলা হয়েছে।বৈঠক শেষে কমিটির সদস্য এ বি এম গোলাম মোস্তফা খবরেরসত্যতা নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, পদোন্নতিরক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, হয়ে থাকলে তা কী ধরনের,উপকমিটি তা খতিয়ে দেখবে।বৈঠকে সংসদে উত্থাপিত ‘মেম্বারস অব দ্য বাংলাদেশ পাবলিকসার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২’ পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করা হয়। ৪ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়।সংসদীয় কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ বি এম গোলাম মোস্তফা, র আম উবায়দুল মোকতাদির চৌধুরী ও জাহানারা বেগম উপস্থিতছিলেন। এ ছড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিসকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।