পদ্ধতি নিয়ে চিন্তা নেই, কমিশনের কাজই হলো নির্বাচন করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের কাজই হলো নির্বাচন করা। দলীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার অথবা কী পদ্ধতিতে নির্বাচন হতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের কোনো ভাবনা নেই।সিইসি আরও বলেন, রাজনীতিতে বিভিন্ন মত থাকতে পারে। এসব মতামতকে প্রাধান্য দেওয়া হবে। তিনি বলেন, এই প্রথম বাংলাদেশে অনুসন্ধান কমিটির (সার্চ কমিটি) মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সিইসি আশাবাদ প্রকাশ করে বলেন, কমিশন কর্মপরিকল্পনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন করে অচিরেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারবে।আজ বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন-উত্তর মূল্যায়ন, নির্বাচনের পুনর্মূল্যায়ন ও পাঁচ বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা’ বিষয়ক এক কর্মশালায় সিইসি এসব কথা বলেন। কর্মশালা সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে।কর্মশালার আয়োজক ছিল জেলা নির্বাচন অফিস। এতে প্রধান অতিথি সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ ছাড়াও বিশেষ অতিথি নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক, সিলেট বিভাগীয় কমিশনার এ এন জিয়াউল আলম, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।