পদ্মা সেতু নিয়ে ‘সিনেমা’ শুরু হয়েছে: নজরুল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে এত দিন ‘নাটক’-এর পর এখন ‘সিনেমা’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার নামে দেশকে নিঃশেষ করে দেওয়া হবে।আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।নজরুল ইসলাম খান বলেন, সরকার এত দিন একবার বলেছে, বিশ্বব্যাংকের অর্থায়ন চায়, আরেকবার বলেছে, চায় না। একবার বলেছে, বিশ্বব্যাংক কমিশনখোর, আবার বিশ্বব্যাংকের কাছে অর্থায়নের জন্য গিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ বঞ্চিত হয়েছে।এত দিন পদ্মা সেতু নিয়ে নাটক হয়েছে, এবার শুরু হয়েছে সিনেমা মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, সিনেমার বিজ্ঞাপনে যেভাবে বলা হয় বাকিটুকু রুপালি পর্দায় দেখুন, তেমনি এখন অর্থমন্ত্রী বলছেন লাভ-লোকসান পরে দেখা যাবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা হবে।পদ্মা সেতুর দুর্নীতির কারণে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।মির্জা ফকরুলের জামিন নিয়ে নাটক চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, লড়াই-সংগ্রামের মাধ্যমে তাঁকে মুক্ত করতে হবে। বৃহত্তর আন্দোলন আসছে। ওই আন্দোলনে তিনি দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি পেশাজীবীদের পাশে থাকার আহ্বান জানান।তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘জোর করে ক্ষমতায় থাকতে চাইলে পরিণতি হবে মর্মান্তিক। আজ বা কাল এ সরকারকে যেতেই হবে। যত শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে যাওয়া যায়, ততই মঙ্গল।’