পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের প্রস্তাব মালয়েশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া সরকার। সফররত মালয়েশিয়া সরকারের বিশেষ দূত এস সেমী ভেল¬ু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত্ করে এ প্রস্তাব দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মালয়েশিয়া সরকার প্রকল্পের নকশা ও নির্মাণ পরিকল্পনা সরবরাহের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে।প্রেস সচিব আরও জানান, মালয়েশিয়ার দূত প্রাথমিকভাবে এই ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুটি নির্মাণে সহজশর্তে ঋণ দেওয়ার প্রস্তাব দেন।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আসলামুল হক এমপি বৈঠকে উপস্থিত ছিলেন। বিশেষ দূতের সঙ্গে ছিলেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার জামালুদ্দিন সাবেহ।সেতুটি নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়নের অঙ্গীকার থেকে বিশ্বব্যাংকের সরে আসার প্রেক্ষাপটে মালয়েশিয়া এই প্রস্তাব দেয়। তবে সরকার এ সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।পদ্মা সেতু হচ্ছে দেশের অবশিষ্ট ভূখণ্ডের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ স্থাপনে বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক একটি প্রকল্প, যা জিডিপির প্রবৃদ্ধিতে দুই শতাংশ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।মালয়েশিয়ার দূত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প এবং রাজধানীতে ফ্লাইওভার নির্মাণসহ বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন সম্পর্কেও বৈঠকে আলোচনা করা হয়। বাসস।