পদ্মা সেতু নির্মাণে এডিবি ৬০ কোটি ৫০ লাখ ডলার ঋণ সহায়তা দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। ম্যানিলায় আজ শুক্রবার এডিবির পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়।এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু নির্মিত হলে রাজধানীসহ দেশের অন্যান্য অংশের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। ফলে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।এডিবি ছাড়াও বিশ্বব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক এবং জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) পদ্মা ব্রিজ নির্মাণে ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।উল্লেখ্য, আগামী এপ্রিলে পদ্মা ব্রিজের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। বাসস।