পদ্মা সেতু নির্মাণে তিন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার তিনটি প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ অনুষ্ঠিত ইউজিসির এক সভায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পদ্মা সেতু নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। সভায় সিদ্ধান্ত হয়, ইউজিসির কর্মকর্তাদের এক দিনের বেতন, চেয়ারম্যানের গাড়ি কেনার জন্য বরাদ্দ করা টাকা এবং অন্যান্য খাত থেকে এ টাকার সংস্থান করা হবে। এ ছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫৪ হাজার কর্মচারী এবং সরকারি কর্মচারী সমিতির সাত লক্ষাধিক কর্মচারীর এক দিনের বেতন পদ্মা সেতু নির্মাণের জন্য দেওয়া হবে বলে প্রতিষ্ঠান দুটি থেকে জানানো হয়েছে।