পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে পূর্ণ অর্থায়নসহ সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রীর অবকাঠামোবিষয়ক বিশেষ দূত (ভারত ও দক্ষিণ এশিয়া) দাতো সেরি এস সামি ভেল্লু আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্কালে এ প্রস্তাব দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।অ্যাম্বাসেডর এ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. ওয়াহেদুজ্জামান, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার জামাল উদ্দিন বিন সাহেব, সেতু বিভাগের সচিব আনওয়ারুল ইসলাম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।এর আগে সোমবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের প্রস্তাব দেন দাতো সেরি এস সামি। প্রস্তাব সম্বলিত একটি পত্র তিনি যোগাযোগমন্ত্রীর হাতে তুলে দেন। তিনি সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এর আগেও কুয়ালামামপুর পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে।এছাড়া দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও চীনসহ বিভিন্ন দেশের কোম্পানি দুই দশমিক ৯৭ বিলিয়ন ডলারের এই বিশাল প্রকল্পে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে। বিশ্ব ব্যাংকের ‘কথিত’ দুর্নীতির অভিযোগে পাঁচ মাস আগে এ প্রকল্পের কাজ স্থগিত হয়ে যায়। এরপর এ সেতু নির্মাণে মালয়েশিয়াই প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।বিশ্ব ব্যাংক গত আগস্টে দুর্নীতির অভিযোগে এ প্রকল্পের সহায়তা স্থগিত করে। কিন্তু সরকার এই অভিযোগ সরাসরি নাকচ করে দেয়। অবশ্য অতি সমপ্রতি বিশ্ব ব্যাংকের ঋণের সময়সীমা ছয় মাস বাড়ানো হয়েছে। এই সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে রাজধানীর সঙ্গে যুক্ত করবে। বাসস।