পদ্মা সেতু নির্মাণের পর ঢাকা-মংলা রেল চালু হবে: ফারুক খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, পদ্মা সেতু নির্মাণের পর ঢাকা থেকে খুলনার মংলা পর্যন্ত রেললাইন চালু করা হবে। তখন এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা পাল্টে যাবে। বর্তমান সরকারের আমলে সারা দেশে সুষম উন্নয়ন হচ্ছে। অচিরেই বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে।আজ বুধবার গোপালগঞ্জের মকসুদপুরে পারিবারিক জাকাত প্রদান অনুষ্ঠানে ফারুক খান এসব কথা বলেন। তিনি বলেন, বৃহত্তর ফরিদপুর উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের শেষ প্রান্ত পর্যন্ত উন্নয়ন পৌঁছে যাবে।এ সময় মকসুদপুর উপজেলার চেয়ারম্যান রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শফিকুজ্জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।