পদ্মা সেতু নির্মাণের বিষয়টি এ মাসেই চূড়ান্ত: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণের বিষয়ে এ মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। তিনি বলেন, সরকারের বাকি মেয়াদে পদ্মা সেতু নির্মাণকাজ শুরু করার বিকল্প কিছু নেই। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ সেতুর নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে সরকার। খবর বাসসের।আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর সেতুভবনের নিজস্ব কার্যালয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত দাতো গ্যারি এস সামি ভ্যালুর সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।সংবাদ ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর বিষয়ে আলোচনা করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত এসেছেন। এর আগেও তিনি এসেছিলেন।’মন্ত্রী আরও বলেন, ‘আমরা পদ্মা সেতু নির্মাণের এস্টিমেট পেয়েছি। এখন পদ্মা সেতু নির্মাণের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তা অবহিত করা হচ্ছে।’