পদ্মা সেতু নিয়ে কাল বিবৃতি না-ও দিতে পারেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে আগামীকাল বুধবার কোনো বিবৃতি না-ও দিতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে চলমান জটিলতাসহ সর্বশেষ অবস্থান জানানোর কথা।অর্থমন্ত্রী আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি বলেছিলাম যে বিবৃতি একটা দেব। কিন্তু বুধবারই যে দেব, তাতো বলিনি।’গতকাল সোমবার অর্থমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ কার্যালয়ে ফেরার পর দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, পদ্মা সেতু বিষয়ে তিনি একটি লিখিত বিবৃতি দেবেন। কিন্তু তার জন্য এখনো তৈরি নন তিনি। তবে সচিবালয় থেকে চলে যাওয়ার সময় ওই দিন বিকেলে তিনি জানিয়েছিলেন, ‘এ নিয়ে কোনো টেনশনের দরকার নেই। পরশু দিন একটি বিবৃতি দেব।’আজ অর্থমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আমার হাতে এখনো ৩১ আগস্ট পর্যন্ত সময় আছে। তোমরা হতাশ হয়ো না। হতাশ হওয়ার মতো কিছু ঘটেনি।’