পদ্মা সেতু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বব্যাংক নয়, বরং সরকারই নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) লভ্যাংশ প্রদান অনুষ্ঠান শেষে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের ফিরে যাওয়া বিষয়ে ভুল ধারণা করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের দল এসেছিল। তারা সব দেখেছে। আলোচনা তো এখনো চলছে।’ বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে মতৈক্য হলো কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তো বলব না। কাগজে যা খুশি বলুক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেব।’শেষ পর্যন্ত কিছুই হলো না, এটা কি বলা যায়—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না। একদম না।’