পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের মূল্যায়ন সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইতিমধ্যে বিদ্যুত্ সমস্যার অনেকটা সমাধান হয়েছে। পুরোপুরি সমাধানে আরও কিছু সময় লাগবে। তবে এক বছরের মধ্যে বিদ্যুতের অবস্থা সহনশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।আজ বুধবার সিলেট নগরের উপশহরে একটি বিদ্যুেকন্দ্রের (৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৫-এমভিএ বিদ্যুত্ উপকেন্দ্র) উদ্বোধনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পদ্মা সেতু প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের মূল্যায়ন সঠিক নয়। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক আবার ফিরে আসবে—এটা আমার আশাবাদ।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘পুরোনো লাইনের কারণে অনেক সময় লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুত্ বিভ্রাটের ঘটনা ঘটে। এ সময় অর্থমন্ত্রী বিদ্যুত্ বিভ্রাটের ক্ষেত্রে প্রতিবাদের ভাষা হিসেবে সড়ক অবরোধ, অগ্নিসংযোগের মতো ঘটনা না ঘটাতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানান। এটিকে এক ধরনের সন্ত্রাস উল্লেখ করে তিনি বলেন, ‘এর ফলে দেশের ব্যাপক ক্ষতি সাধিত হয়।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী ও বিদ্যুত্ বিভাগের প্রধান প্রকৌশলী এ টি এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন।পরে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন অর্থমন্ত্রী। এ সময় ইফতার-পূর্ব আলোচনা সভায় উপস্থিত সুধীজনদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল।