পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামীকাল পদ্মা সেতু নিয়ে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হবে।’ আজ বুধবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনগোজি ওকোনজি ইউয়েলার সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার অর্থ সহায়তা দেবে। এটি কোনো একক প্রকল্পে বিশ্বব্যাংকের সর্ববৃহত্ অর্থায়ন। এনগোজি ওকোনজি ইউয়েলা বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন করছে কিন্তু বাংলাদেশকে কয়েকটি বিষয়ে নিশ্চিত করতে হবে। এগুলো হলো ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে, সব ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকা ও সেতু যেন মানসম্মত হয়। তিনি আরও বলেন, এই সহায়তার ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় তিন কোটি মানুষ উপকৃত হবে।