পদ্মা সেতু প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে মালয়েশিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু নির্মাণে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করেছে মালয়েশিয়ার মন্ত্রিসভা।আজ রোববার বিকেলে ঢাকায় মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার জামালউদ্দিন বিন সাবাহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে এ তথ্য জানান। আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে বিদায়ী সাক্ষাত্ করেন।বৈঠক শেষে মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার জামালউদ্দিন বিন সাবাহ সাংবাদিকদের বলেন, ‘পদ্মা বহুমুখী সেতুর প্রস্তাবটি মালয়েশিয়ার মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এবার বাংলাদেশের মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হলেই এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা-স্মারক সই হবে বলে আমি আশা করছি।’এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার মন্ত্রিসভায় গত শুক্রবার পদ্মা সেতুর প্রস্তাবটি পাস হয়েছে।