পদ্মা সেতু বাস্তবায়নে উৎসব ভাতা দেবেন সচিবেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু বাস্তবায়নে একটি উৎসব ভাতা জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সচিবেরা। ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুই উৎসবে দুই কিস্তিতে তাঁরা এ অর্থ জমা দেবেন।আজ বুধবার সচিবালয়ে প্রশাসনিক সচিব কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।এ প্রসঙ্গে মোশাররাফ হোসেইন ভূইঞা বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছেন, ‘সেহেতু উৎসাহিত হয়েই আমরা এ ভাতা জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে মন্ত্রণালয় বা বিভাগ পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কীভাবে এ উদ্যোগে অংশ নেবেন, শিগগিরই তাঁরা বৈঠক করে তা নির্ধারণ করবেন।’মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে ২০১২-১৩ অর্থবছরের বাজেট বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।