পদ্মা সেতু হবেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পদ্মা সেতু হবে, হবেই হবে।’ আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন।পদ্মা সেতু প্রসঙ্গে প্রথমেই অর্থমন্ত্রী বলেন, ‘আমার কিছু বলার নেই। এসব নিয়ে প্রতিদিন আলোচনা হচ্ছে। প্রতিদিন কী আলোচনা হচ্ছে না-হচ্ছে, তা বলা উচিত নয়। তবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আজকে বলেই দিয়েছে যে পদ্মা সেতুর ব্যাপারে তারা সহযোগিতা করবে। এ ব্যাপারে জাইকাও তাদের সিদ্ধান্ত জানাবে কাল। বিষয়টি সুরাহার জন্য সবাই মিলে একধরনের দর-কষাকষি চলছে।’ তবে পদ্মা সেতুর অর্থায়ন কীভাবে হবে, ব্রিফিংয়ে তার বিশদ ব্যাখ্যা করেননি অর্থমন্ত্রী।