পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার অর্থায়ন নিয়ে এখনো আলোচনা চলছে। তিনি বলেন, পদ্মা সেতুতে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়টি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রস্তাব। এটিকে ব্যয়বহুল উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। আজ মঙ্গলবার সচিবালয়ে বিদেশি বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে ঋণের কার্যকারিতার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে। তবে তা সরকারের কাছে খুব বেশি গ্রহণযোগ্য নয়। অর্থমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু নির্মাণে পিপিপি খুব ব্যয়বহুল হবে। এটি অনেক বড় প্রকল্প।