পদ্মা সেতুতে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে এখনো কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায়নি।আজ রোববার সন্ধ্যায় দুদক কার্যালয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে গোলাম রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আজ বেলা আড়াইটার দিকে মসিউর রহমান দুদক কার্যালয়ে যান। প্রায় তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুুদক চেয়ারম্যান বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছে বিশ্বব্যাংক। কিন্তু ওই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এখনো কারও বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি দুদক। প্রয়োজনে আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি জানান।গোলাম রহমান বলেন, ‘দুদকের তদন্ত দল স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানের বিরুদ্ধে বিশ্বব্যাংকের আনা অভিযোগের ভিত্তিতে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।