পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের পক্ষ থেকে কানাডায় একটি অভিযোগ করা হয়েছে। আমাদের কাছেও একটি অভিযোগ করেছে। আমরা এটা তদন্ত করে দেখছি। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে অভিযোগটি তদন্ত শুরু করেছে।’ তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অন্যান্য প্রকল্প চলমান আছে।অর্থমন্ত্রী গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকেও বিশ্বব্যাংক পদ্মা সেতুর জন্য ১২০ কোটি ডলারের ঋণসহায়তা স্থগিত করার কথা জানান। এ-সম্পর্কিত একটি প্রতিবেদন আজ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে।