পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণ স্থগিত: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের দরপত্রে দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তার সুরাহা না হওয়া পর্যন্ত ১২০ কোটি ডলার ঋণসহায়তার প্রক্রিয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক।অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতির অভিযোগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তবে আমরা তাঁকে অবশ্যই শাস্তি দেব।’ আজ রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।‘বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের দরপত্রে দুর্নীতির অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত বিশ্বব্যাংক তাদের ঋণসহায়তা স্থগিত রাখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ বৈঠক হয়।পদ্মা সেতু প্রকল্প তদারকের জন্য প্রাক-নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিন গ্রুপের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠে। বিশ্বব্যাংকের অনুরোধে কানাডার পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। খবর রয়টার্স।