পদ্মা সেতুর অনুদান সংগ্রহে ব্যাংকে হিসাব খোলার নির্দেশ
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে জনগণের কাছ থেকে অনুদান নেবে সরকার। যে কেউ স্থানীয় ও বৈদেশিক মুদ্রা∏দুভাবেই এই অনুদান দিতে পারবেন। সরকারি-বেসরকারি সব ব্যাংককেই অনুদান সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগৃহীত অনুদান পরে সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হবে। এ জন্য দেশের সব তফসিলি ব্যাংককে দুটি করে আলাদা হিসাব খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একটি হিসাব হবে-Èপদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা-অনুদান সহায়তা (নিবাসী)' শিরোনামে। অন্যটির নাম Èপদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা-অনুদান সহায়তা (অনিবাসী)।' সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় (লোকাল অফিস) প্রথমে দুটি হিসাব খুলবে এবং তা সংরক্ষণ করবে। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংকের উদ্দেশে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোর প্রত্যেক শাখায় দুটি আলাদা হিসাব খুলতে হবে। শাখা পর্যায়ে এ দুটি হিসাবে যত টাকা জমা পড়বে, তা একত্রে সংগ্রহ করবে স্থানীয়, মুখ্য বা প্রধান কার্যালয়। মাস শেষ হওয়ার পরের সপ্তাহের মধ্যে স্থানীয়, মুখ্য বা প্রধান কার্যালয় সংগৃহীত অর্থ পাঠিয়ে দেবে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনুদানের এ দুটি হিসাব তদারক করবে বাংলাদেশ ব্যাংক। প্রত্যেক ব্যাংক মাসিক ভিত্তিতে নিয়মিতভাবে একটি বিবরণী বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে পাঠাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কাছে বিবরণীর অনুলিপি পাঠাতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংগৃহীত সব অনুদানই বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সংযুক্ত তহবিলে (কনসলিডেটেড ফান্ড) জমা হবে। এ তহবিলটি Èসরকারি হিসাব নম্বর-১' নামে পরিচিত।প্রধানমন্ত্রীকে চেক দেওয়া যাবে: এদিকে পদ্মা সেতুর জন্য অনুদান বা সহায়তা দিতে প্রধানমন্ত্রীকে সরাসরি চেক দেওয়ারও সুযোগ তৈরি করেছে সরকার। গত মঙ্গলবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়, Èযে কেউ ইচ্ছে করলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুদানের অর্থ বা চেক হস্তান্তর করতে পারবেন।' তবে, সে ক্ষেত্রে চেক জমা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সেতু বিভাগের মাধ্যমে সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করবে বলে এতে উলে্লখ করা হয়েছে।