পদ্মা সেতুর অর্থায়নে মালয়েশিয়ার চূড়ান্ত প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। আজ সোমবার বিকেলে সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে এই প্রস্তাবের অনুলিপি তুলে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু। এর আগে পদ্মা সেতুসংক্রান্ত মালয়েশিয়ার আট সদস্যের একটি প্রতিনিধিদল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে।বৈঠক শেষে ওবায়দুল কাদের ব্রিফিংয়ে বলেন, ‘এটি চূড়ান্ত প্রস্তাবের খসড়া অনুলিপি। এটি কাটছাঁট হতে পারে। এই প্রস্তাবে পদ্মা সেতুর আর্থিক, নির্মাণসংক্রান্ত ও নকশা-সম্পর্কীয় বিষয়াদি আছে। মালয়েশিয়ার প্রস্তাবটি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত কারিগরি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর চূড়ান্ত চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।’